ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শখের বসে বাবার ভ্যান চালাতে গিয়ে মাদরাসাছাত্রের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১১, ৩১ জুলাই ২০২৪
শখের বসে বাবার ভ্যান চালাতে গিয়ে মাদরাসাছাত্রের মৃত্যু
ফাইল ফটো

রাজবাড়ীতে শখের বসে বাবার ভ্যান নিয়ে রাস্তায় চালাতে গিয়ে ভ্যান উল্টে এক মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার জুলাই দুপুর আড়াইটার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম হাসিবুল মণ্ডল। হাসিবুল মিজানপুর ইউনিয়নের দক্ষিণ বাগমারা গ্রামের মঞ্জিল মণ্ডলের ছেলে। হাসিবুল বাগমারা এলাকায় একটি হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী ছিল।

Advertisement

হাসিবুলের খালা তাসলিমা বেগম বলেন, হাসিবুল তিন ভাইয়ের মধ্যে সবার ছোট। সে গত বছর পঞ্চম শ্রেণি পাশ করে বাড়ির কাছেই একটি মাদরাসায় পড়তো। হাসিবুলের বাবার একটি মোটরচালিত ভ্যান আছে। সে সুযোগ পেলেই বাড়ির মধ্যে সেই ভ্যান চালাতো। আজ সে বাড়ির পাশে পাকা রাস্তায় ভ্যান নিয়ে উঠেছিল। কীভাবে যেন উল্টে যায়। কিন্তু হাসিবুল খালে নিচে পরে গিয়েছিল। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ফারিহা রিফাত চৌধুরী বলেন, দুর্ঘটনাজনিত একটি শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!