ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে সিসা কারখানা সিলগালা

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৭, ২৮ আগস্ট ২০১৯
মানিকগঞ্জে সিসা কারখানা সিলগালা
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে অবৈধ সিসা সংরক্ষণ এবং বিক্রির দায়ে এক কারখানা মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাটিকে সিলগালা করা হয়।

বুধবার সকালে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন।

তিনি জানান, উপজলোর উথুলী এলাকায় এ.কে ট্রেডিং নামে একটি কারাখানায় দীর্ঘদিন ধরে ব্যাটারি পুড়িয়ে সিসা সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে কারখানার মালিক মিলন মিয়াকে ৪০ হাজার টাকা জরিমানাসহ স্থায়ীভাবে কারখানাটি বন্ধ করে দেয়া হয়।

তিনি আরো জানান, শ্রমিকরা যাতে ওই কারখানায় আর কাজ না করে এইমর্মে শ্রমিকদের থেকে মুচলেকা নেয়া
হয়।

ডেইলি বাংলাদেশ/আর.এইচ/আরএম

ডেইলি-বাংলাদেশ/ডটকম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!