ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ খবর ]

মামা হালিম এর নামে এসব কি খাচ্ছেন!

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৬, ১৮ অক্টোবর ২০১৯
মামা হালিম এর নামে এসব কি খাচ্ছেন!
ছবি- সংগৃহীত

অত্যন্ত নিম্নমানের টয়লেটের অবস্থা। শুধু নিম্নমানের নয়, এটা ব্যবহারের উপযোগীও নয়। তাদের রান্নাঘরে কাপড় ঝুলছে। ক্রেতারা ডাল-ভর্তার সাথে কিসের মাংস খাচ্ছে তা আল্লাহই ভাল জানেন। এই কথাগুলো লিখে কলাবাগানের মামা হালিম বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ‘নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ’র সদস্য ও অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। 

মামা হালিম এর নামে এসব কি খাচ্ছেন

তিনি জানিয়েছেন, এসব অনিয়মের কারণে মামা হালিমকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সবাইকে সতর্ক করা হচ্ছে। আমাদের ম্যাজিস্ট্রেটরা যাদের প্রথমবার জরিমানা করেছে, সেখানে দ্বিতীয় বার অভিযান পরিচালনা করছে।

বুঝতেই পারছেন দ্বিতীয়বার কি অবস্থা হবে। আর তদবিরকারীদের বলছি, আপনাদের ভালোবাসার মানুষদের ভালোভাবে সতর্ক করে দেবেন প্লিজ।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!