ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

বিকেলের সহজ নাস্তায় ‘আলু টিক্কি’

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৬, ২৮ ফেব্রুয়ারি ২০২২
বিকেলের সহজ নাস্তায় ‘আলু টিক্কি’
আলু টিক্কি। ছবি: সংগৃহীত

বিকেলের ঝটপট নাস্তায় কি তৈরি করবেন তা নিয়ে চিন্তার শেষ নেই গৃহিণীদের। নাস্তা যাতে মুখরোচক এবং পুষ্টিকর হয় তা নিয়েও তাদের ভাবতে হয়। যেন তেন নাস্তা তো আর পরিবারকে খাওয়ানো যায় না। তাছাড়া মেহমান আপ্যায়নেও চাই সহজ নাস্তা। যা ঝটপট তৈরি করা যায়। এক্ষেত্রে অনেকেই সহজে নাস্তা তৈরির জন্য আলুকে বেছে নেন।

কারণ আলু হলো এমন একটি সবজি যা দিয়ে খুব সহজেই অনেক পদের খাবার তৈরি করা যায়। ঝাল স্বাদের নানা পদের নাস্তা তৈরি করা যায় আলু দিয়ে। এই সবজি তো প্রায় সবার বাড়িতেই থাকে। তাহলে আর অপেক্ষা কেন, আজ জেনে নিন সুস্বাদু আলু টিক্কি তৈরির রেসিপিটি-

আরো পড়ুন: প্রাচীন আয়ুর্বেদিক ‘তেল দিয়ে কুলকুচি’ পদ্ধতির রহস্য

উপকরণ: আলু ৪টি, পেঁয়াজ ২টি, আদা এক টুকরা, কাঁচা মরিচ ৪টি, ধনেপাতা আধা মুঠো, ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ, মটরশুঁটি আধা মুঠো, চাট মশলা ১ চা চামচ, আমচুর পাউডার ১ চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, লেবু ১টি, তেল ৩ চা চামচ।

প্রণালী: আলু ও মটরশুঁটি আলাদা আলাদা করে সিদ্ধ করে নিন। আদা বেটে রাখুন। পেঁয়াজ কুচি করে নিন। একটি পাত্রে আলু সিদ্ধ, মটরশুঁটি, পেঁয়াজ কুচি, আদা বাটা, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, ভাজা জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, লেবুর রস, চাট মশলা ও আমচুর পাউডার একসঙ্গে ভালো করে মেখে নিন। এবার সেই মিশ্রণ থেকে অল্প করে নিয়ে গোল ও চ্যাপ্টা আকারে গড়ে তুলুন। এবার ননস্টিক প্যানে অল্প তেল গরম করুন। গরম হলে তাতে টিক্কিগুলো দুই পাশ লালচে করে ভেজে তুলুন। সস, মেয়নিজ কিংবা সালাদের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!