ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ লাইফস্টাইল ]

শীতেও যে গাছগুলোর পাতা ঝরবে না, বেড়ে উঠবে ঘরেই

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৮, ২০ ডিসেম্বর ২০২১
শীতেও যে গাছগুলোর পাতা ঝরবে না, বেড়ে উঠবে ঘরেই
ইন্ডোর প্ল্যান্ট। ছবি: সংগৃহীত

বাড়ির বারান্দা বা অন্দরমহল সাজিয়ে তুলতে অনেকেই বেছে নেন জীবিত গাছ। যা ঘরের পরিবেশকে ঠাণ্ডা রাখে, সেই সঙ্গে অক্সিজেনও সরবরাহ করে। তবে এরজন্য নিয়মিত গাছের যত্ন নেয়া প্রয়োজন। ব্যসতার কারণে যা অনেকেই পারেন না। তাই না চাইতেও অনেক সময়ই শখ করে কেনা গাছ আর বাঁচানো যায় না।

তবে জেনে খুশি হবেন যে, এমন কিছু গাছ রয়েছে, যার খুব বেশি যত্ন বা আলো-পানির প্রয়োজন হয় না। নিজের মতো দিব্যি বেড়ে ওঠে তারা। চলুন তবে জেনে নেয়া যাক সেই গাছগুলো সম্পর্কে-   

ক্যাকটাস

নানা ধরনের ক্যাকটাস রাখতে পারেন শীতে। একটু রোদ পেলে এই সময়ে অনেক ক্যাকটাসেই নানা রঙের ফুল ফোটে।

পিস লিলি

এই গাছগুলো দেখতে দারুণ সুন্দর। খুব বেশি জল দিলে সহজেই মরে যায়। কিন্তু শীতে ঘরে রাখলে দারুণ সুন্দর সাদা ফুল হয়।

ব্যাম্বু প্ল্যান্ট

ছোট ছোট চিনে বাঁশ গাছগুলো জলেই বাড়ে। খুব কম আলোয় বেঁচে থাকে। শীত-গ্রীষ্ম-বর্ষা— যেকোনো মৌসুমেই একইভাবে বাড়ে এরা।

অ্যালোভেরা

অ্যালোভেরা গাছও দারুণ পোক্ত গাছ। জল কম দিতে হয়। আর্দ্র পরিবেশ থেকেই পুষ্টি জুটিয়ে নেয়। তবে শীতের রুক্ষ আবহেও খুব তা়ড়াতাড়ি মানিয়ে নিতে পার এরা।

আরো পড়ুন: ওজন কমাতে ডায়েট নাকি ব্যায়াম, কোনটি বেশি কার্যকর?

স্নেক প্ল্যান্ট

এই গাছ খুব অন্ধকার কোণেও দিব্যি বাড়ে। একদম আলো ঢোকে না এমন কোণেও বেড়ে উঠবে এই গাছ। খুব বেশি জলও দিতে হয় না। নানা রকমের স্নেক প্ল্যান্ট পাওয়া যায়। শীতে এই ধরনের গাছের কোনো সমস্যাই হয় না।

ফিলোডেন্ড্রন

যেকোনো ঘরের কোণে এই ধরনের মানি প্ল্যান্ট রাখতে পারেন। বাথরুমে লতানো গাছ রাখলে ভালোই মানায়। তাই বাথরুমেও ভালো লাগবে এই গাছ। ফ্রিজের উপরে, রান্নাঘরের জানালায়, বসার ঘরের বইয়ের তাকে— সব জায়গারই শোভা বাড়ায় মানি প্ল্যান্ট। শীতের আবহে খুব একটা অসুবিধা হয় না এদের। আপনি মাটিতে বা কাচের বোতলে জলেও রাখতে পারেন। পুরনো কাচের বোতল রং তুলি দিয়ে নিজেই সাজিয়ে তুলুন। তারপরে সেটায় লতানো গাছ রাখলে ঘরের সাজটাই বদলে যাবে।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!