ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

ধূমপানের কারণে দাঁতে দাগ পড়ছে? ঘরোয়া উপায়ে মিলবে সমাধান

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩:০৮, ৩০ নভেম্বর ২০২১
ধূমপানের কারণে দাঁতে দাগ পড়ছে? ঘরোয়া উপায়ে মিলবে সমাধান
ধূমপানের কারণে দাঁতে দাগ পড়লে করণীয়। ছবি: সংগৃহীত

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা সবারই জানা। অতিরিক্ত ধূমপানের ফলে শরীর ও ফুসফুসের ক্ষতি তো হয়ই, তার সঙ্গে আরো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তবে ধূমপানের কারণে সবচেয়ে বেশি দেখা যায় দাঁতে দাগ পড়ে যেতে।

টানা ধূমপানের ফলে কয়েক দিনের মধ্যেই দাঁতে বিভিন্ন ধরনের দাগ-ছোপ দেখা দিতে পারে। যা অন্যের সঙ্গে কথা বললে কিংবা হাসতে গেলেই দেখা যায়। ফলে পড়তে হয় অস্বস্তিতে। তাইতো এই বিশ্রী দাগ তোলা জরুরি। চলুন তবে জেনে নেয়া যাক দাঁত থেকে নিকোটিনের কড়া দাগ তাড়াতাড়ি তোলার কয়েকটি সহজ উপায়- 

>> দিনে এক বার করে মাউথ ওয়াশ ব্যবহার করা জরুরি। এতে দাগ হালকা হবে।

Advertisement

>> ধূমপানের অভ্যাস থাকলে সবচেয়ে জরুরি হলো বার বার দাঁত মাজার অভ্যাস। দাগ-ছোপ কম পড়বে।

>> সপ্তাহে এক বার লবণ আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে দাঁত মাজতে পারেন। তাতে অনেকটাই উঠে যাবে দাগ।

>> দাঁতের দাগ উঠতে পারে বেকিং সোডা দিয়েও। আঙুলে সামান্য বেকিং সোডা নিয়ে তা ভালোভাবে দাঁতে ঘষতে হবে সপ্তাহে এক বার।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!