ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

বাড়তি খরচ বাঁচাতে ঘরেই তৈরি করুন এয়ার ফ্রেশনার

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৪:১২, ৯ মে ২০২১
বাড়তি খরচ বাঁচাতে ঘরেই তৈরি করুন এয়ার ফ্রেশনার
এয়ার ফ্রেশনার। ছবি: সংগৃহীত

ঘরে সজীবতার ছোঁয়া পেতে কে না চায়। একটি ভালো বাড়ি চিন্তা করলেই ফ্রেশ এয়ারের কথা সবার আগে মাথায় আসে। কেননা ভালো বাড়ি হতে হলে ফ্রেশ এয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রেস এয়ার যদি বাড়িতে না থাকে তবে মেজাজ খিটখিটে হয়ে যায়।

টাটকা সুগন্ধযুক্ত ঘর সবারি ভালো লাগে। এর জন্য অনেকেই ঘরে এয়ার ফ্রেশনার ব্যবহার করে থাকেন। যা ঘরে কৃত্রিম সুগন্ধ ছড়ায়। কিন্তু কৃত্রিম সুগন্ধির পরিবর্তে বাড়িতে যদি প্রাকৃতিক সুগন্ধ যোগ করা যায় সেটা আরো বেশি ভালো হয়। যা আপনি ঘরে বসে নিজেই তৈরি করতে পারবেন। এতে আপনার বাড়তি খরচও কমবে।

তবে আর দেরি কেন, আজই আপনার পছন্দের সুগন্ধিই তৈরি করে নিন। চলুন জেনে নেয়া যাক কীভাবে বাড়ির জন্য নিজের পছন্দসই সুগন্ধি তৈরি করবেন-

Advertisement

লেবু ও রোজমেরি

লেবু ও রোজমেরির সুগন্ধি তৈরি করতে একটি পাত্রে কাটা লেবু, চার ডাল তাজা রোজমেরি এবং এক টেবিল চামচ ভ্যানিলা এক্সট্র্যাক্ট দিয়ে চুলায় রেখে কিছুক্ষণ গরম করুন। তারপর পাত্রটিতে কিছুটা পানি যোগ করুন এবং কম আঁচে গরম করতে দিন। কিছুক্ষণ পর নামিয়ে ঠাণ্ডা করে স্প্রে বোতলে ঢেলে নিন।

লেবু ও কমলা খোসা

বাড়িতে তাজা এবং প্রাকৃতিক সুবাসের চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। প্রাকৃতিক সুবাস তৈরি করতে যা করতে হবে তা হলো, লেবুর খোসা কমলার খোসা বা অন্যান্য কোনো পছন্দের সাইট্রাস ফলের খোসা ফুটন্ত গরম পানিতে ছেড়ে দিন। এবারে এতে এসেনসিয়াল অয়েল দিয়ে নামিয়ে নিন। এসেনসিয়াল অয়েল প্রাকৃতিক সুগন্ধি আনতে সহায়তা করে। এখন একটি স্প্রে বোতলে ঢেলে সারা বাড়িতে এটি ব্যবহার করতে পারেন।

পটপৌরি

পটপৌরির আলাদা একটা সুগন্ধ আছে। এর জন্য আপনি গাছও লাগাতে পারেন আবার পটপৌরির পাতা দিয়েও সুগন্ধি বানাতে পারেন। দীর্ঘস্থায়ী সুবাসের জন্য এসেনসিয়াল অয়েল ব্যবহার করতে পারেন।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!