ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

কলপ নয় প্রাকৃতিক এই উপায়ে চুল হবে কালো 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:৫৭, ২৮ সেপ্টেম্বর ২০২০
কলপ নয় প্রাকৃতিক এই উপায়ে চুল হবে কালো 
ছবি: চুল কালো হবে প্রাকৃতিক উপায়ে

বয়সের সঙ্গে সঙ্গে চুল সাদা হয়ে যাচ্ছে। আবার বিভিন্ন রং করে চুলের বারোটা বাজিয়েছেন। আসলে কালো দীঘল চুলের সঙ্গে তুলনা হয় না কোনো কিছুরই। কবি সাহিত্যকরা সৃষ্টি করেছেন নানা রচনা। প্রেমে পড়েছেন নারীর কালো মেঘ চুলের। 

তবে যাদের এরই মধ্যে চুলে পাক ধরেছে তারা প্রাকৃতিক উপায়ে চুল কালো করতে পারেন। আবার এই উপায়ে চুলের রুক্ষতা দূর করতে পারবেন। অনেকেই আছেন চুলে বিভিন্ন ধরনের কেমিকেল আর রং ব্যবহার করে চুলের আসল রং হারিয়েছেন। তাহলে আপনিও ব্যবহার করুন এই প্যাকটি। এছাড়াও কিছু বিষয় মেনে চলতে হবে আপনাকে। জেনে নিন সেগুলো-

> অবশ্যই চুলে নিয়ম করে একদিন পর পর তেল দিন। এক্ষেত্রে মেহেদি পাতা নারকেল তেলে ফুটিয়ে সেই তেল ব্যবহার করতে পারেন। 

Advertisement

আরো পড়ুন: চুল পড়া বন্ধ করবে নিমের রস

> আমলকি, জবা ফুল এবং পাতা চা পাতা জ্বাল দেয়া পানিতে ব্লেন্ড করে নিন। এই প্যাকটির সঙ্গে একটি বা দুটি ডিম মিশিয়ে নিন। এবার চুলের গোঁড়া থেকে আগা পর্যন্ত খুব ভালোভাবে লাগিয়ে নিন। অপেক্ষা করুন দুই থেকে তিন ঘণ্টা। এরপর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে দুইদিন লাগান এই প্যাক। জবা ফুল চুল কালো করতে খুবই কার্যকরী।  

> এছাড়াও নিয়মিত মেহেদি ব্যবহার করতে পারেন চুলে। এতে আপনার চুল পড়া যেমন বন্ধ হবে তেমনি চুল হবে ঘন কালো।

> কারিপাতাও ব্যবহার করতে পারেন। নারকেল তেলে কিছু কারিপাতা দিয়ে ফুটিয়ে নিন। এরপর এই তেল ব্যবহার করুন।   

ডেইলি-বাংলাদেশ/কেএসকে
লিংক সফলভাবে কপি হয়েছে!