ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

অনবরত হাঁচি? জেনে নিন দূর করার ১০ কৌশল

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৫:২২, ২৪ আগস্ট ২০২০
অনবরত হাঁচি? জেনে নিন দূর করার ১০ কৌশল
হাঁচি দূর করার কৌশল

করোনার এই সময়ে হাঁচি মানেই আতঙ্ক। যা আপনার চারপাশের মানুষদের মধ্যেও ভয় সৃষ্টি করে। এছাড়াও অনেক সময় খাওয়া, ক্লাসের ফাঁকে, অফিসে জরুরি মিটিংয়ের মাঝে কিংবা ঘুমের মধ্যে হাঁচি সৃষ্টি হয়। যা খুবই অস্বস্তিকর বা বিব্রতকর অবস্থা তৈরি করে।

তাই করোনার এই সময়ে অন্যের নজরে না পড়তে চাইলে জেনে নিন হাঁচি আসলে চট করে কীভাবে দূর করবেন সেই কৌশল-  

> কাগজের ব্যাগের ভেতরে মাথা ঢুকিয়ে নিশ্বাস নিন। অল্প সময়ের মধ্যেই উপকার পাবেন।

Advertisement

> লম্বা নিঃশ্বাস নিন। হাঁটুকে বুকের কাছাকাছি এনে জড়িয়ে ধরুন এবং কয়েক মিনিট এভাবেই থাকুন। এতে তাড়াতাড়ি উপকার পাওয়া যায়।

> হাঁচি বন্ধ করার জন্য জিহ্বাতে লেবুর একটি অংশ রাখুন এবং মিষ্টি মনে করে সেটি চুষুন। এটি হাঁচি বন্ধ করতে বেশ কার্যকর।

> এক চামচ মাখন বা চিনি খেতে পারেন। সমস্যা দ্রুত মিটে যাবে।

> মুখের ওপরের অংশে ভালো করে মালিশ করুন। প্রয়োজনে গলার পেছনের অংশে হালকা মালিশ করুন। এতেও হাঁচি কমবে।

> বেশি করে পানি পান করুন। বিশেষ করে ঠাণ্ডা পানি খেলে তাড়াতাড়ি উপকার পাওয়া যায়।

> যখন নাক দিয়ে নিশ্বাস নিবেন তখন নাকে হালকা করে চাপ দিন। এটি হাঁচির সমস্যা কমাতে সহায়ক।

> হাঁচি বন্ধে সহায়ক আরেকটি উপায় হলো দুই কানে দুই আঙ্গুল ঢুকিয়ে কিছুক্ষণ থাকা। দেখবেন হাঁচি নিমেষেই বন্ধ হয়ে গেছে।

> হাঁচি বন্ধ করতে লেবুর রসের সঙ্গে আদা কুচিও খেতে পারেন। এতে অল্প সময়ের মধ্যেই উপকার পাবেন।

> যদি হঠাৎ করে হাঁচি ওঠে, তাহলে লম্বা শ্বাস নিয়ে ভেতরে অনেকক্ষণ রাখুন। এক্ষেত্রে অবশ্যই নাক বন্ধ রাখুন। সমস্যা মিটে যাবে।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!