বুধবার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।
.png)
মামলার অন্য আসামিরা হলেন- সাবেক অতিরিক্ত সচিব (বাজেট-২) সুধাংশু শেখর বিশ্বাস, এফসিএ ভাইস প্রেসিডেন্ট মু. মাহমুদ হোসেন, সাবেক পরিচালক আবুল কাশেম, এ কে এম সহিদ উদ্দিন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রতিনিধি প্রকৌশলী মো. নূরুজ্জামান, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম এ হামিদ। এছাড়া সাবেক কাউন্সিলর আলেয়া সারোয়ার ডেইজী ও মো. হাসিবুর রহমান মানিক।