ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৬, ৭ জানুয়ারি ২০২৫
মুন্সীগঞ্জে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
গ্রেফতারকৃত শহীদুজ্জামান জুয়েল সরকার -ছবি: ডেইলি বাংলাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শ্রমিক রিয়াজুল ফরাজী হত্যা মামলায় গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল সরকারকে (৫১) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত শহীদুজ্জামান জুয়েল সরকার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামের মৃত জয়নাল আবেদীন মেম্বারের ছেলে। তিনি মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

মুন্সীগঞ্জ সদর থানা সূত্রে যায়, মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ কোর্ট চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

তার পরিবার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়। সে মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বেশ কিছুদিন যাবত তিনি এলাকায় অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে অন্য কোনো রাজনৈতিক মামলা ছিল না। মঙ্গলবার ব্যক্তিগত কাজে মুন্সীগঞ্জ সদরে গেলে তাকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. সাইফুল আলম বলেন, তিনি একটি হত্যা মামলার এজহারনামীয় আসামি। ওই মামলায় তিনি জামিনে আছেন, তবে আরো বেশ কয়েকটি ঘটনায় তার সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছি আমরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সীগঞ্জ সদরে শ্রমিক রিয়াজুল ফরাজী হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!