ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

রিমান্ড শেষে কারাগারে চারজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০৫, ৫ অক্টোবর ২০২৪
রিমান্ড শেষে কারাগারে চারজন
ফাইল ফটো

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও হত্যা মামলায় জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি, সাবেক সংসদ সদস্য সুলতান মুহাম্মদ মনসুরসহ সাবেক দুই সচিব জাহাংগীর আলম ও মেজবাহ উদ্দীন আহমেদকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার ঢাকার সিএমএম আদালতে রিমান্ড শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলম ও সাবেক যুব ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদের মামলার শুনানি হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠান।

অন্যদিকে জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে তিনদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো আদেশ দেন ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের আদালতে। পরে আশুলিয়া থানার আরো একটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। যার শুনানি ১৪ অক্টোবর নির্ধারণ করেন আদালত।

Advertisement

এছাড়াও ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!