এ সময় রাজশাহী মেট্রোপলিটন আদালত-১ (এমএম-১) এর বিচারক ফয়সাল তারেক তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, ডাবলুকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় হওয়া ৮টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে শনিবার বিকেল ৩টায় তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজশাহী মেট্রোপলিটন আদালতে হাজির করে পুলিশ।
.png)
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, বোয়ালিয়া থানায় হওয়া আবু রায়হান হত্যা মামলায় ডাবলু সরকারের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের পক্ষ থেকে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত পাঁচদিনের মঞ্জুর করেছেন। তার বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় মামলা রয়েছে।
প্রসঙ্গত, প্রায় দুই মাস আত্মগোপনে থাকা ডাবলু সরকারকে শুক্রবার (৪ অক্টোবর) রাতে নওগাঁ সদরের দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করে র্যাব-৫ এর সদস্যরা। তার বিরুদ্ধে গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা এবং শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আনজুম হত্যাসহ বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে।