ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

রিমান্ড শেষে কারাগারে রংধনু গ্রুপের মিজান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৯, ২০ সেপ্টেম্বর ২০২৪
রিমান্ড শেষে কারাগারে রংধনু গ্রুপের মিজান
ছবি: সংগৃহীত

৫ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানার মামলায় দুই দিনের রিমান্ড শেষে রংধনু গ্রুপের পরিচালক ও রূপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার মিজানুর রহমানকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা খিলক্ষেত থানার পরিদর্শক মো. আশিকুর রহমান দেওয়ান। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, ১৭ সেপ্টেম্বর রাজধানীর যমুনা ফিউচার পার্ক এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন মিজানকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও খিলক্ষেত থানার পরিদর্শক মো. আশিকুর রহমান দেওয়ান তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Advertisement

গত ৩০ এপ্রিল বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা মাহবুব রহমান মিধু বাদী হয়ে রংধনু গ্রুপের রফিকুল ইসলামসহ ৮ জনের নাম উল্লেখসহ খিলক্ষেত থানায় মামলা করেন। মিজানুর এ মামলার ৪ নম্বর আসামি।

মামলা সূত্রে জানা গেছে, বসুন্ধরার মালিকানাধীন একটি জমি এওয়াজ বদল করে দুই নারীকে দেওয়া হয়। পরবর্তীতে বসুন্ধরার পক্ষ থেকে এই দলিল বাতিল চেয়ে দেওয়ানী মামলা করা হয়। সেই মর্মে একটি সাইনবোর্ড বিবাদমান জমিতে বসানো হয়। গত ২৮ এপ্রিল রংধনু গ্রুপের রফিকুল ইসলামসহ আসামিরা সেই সাইনবোর্ড ভাঙচুর ও চুরি করে নিয়ে যায়। এ সময় তাদের বাধা দিতে গেলে আসামিরা বসুন্ধরা গ্রুপের কয়েকজনকে কিল-ঘুষি মেরে জখম করে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!