রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু আসামিকে কারাগার থেকে আদালতে উপস্থিত না করায় সাক্ষ্যগ্রহণের জন্য নতুন দিন ধার্য করেন বিচারক।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শামীম আল মামুন বিষয়টি জানিয়েছেন।
.png)
২০২১ সালের ৮ এপ্রিল রফিকুল মাদানীর বিরুদ্ধে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন র্যাব-১ এর নায়েব সুবেদার আব্দুল খালেক। ২০২১ সালের ৩০ জুন তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন র্যাব-১ এর সিনিয়র এএসপি নাজমুল হক।
মামলার অভিযোগে বলা হয়, রফিকুল ইসলাম মাদানী ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ছড়াচ্ছেন। এসব বক্তব্যের কারণে বিভ্রান্ত হয়ে মানুষ দেশের সম্পদের ক্ষতি করছে।