ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

জামিন পেলেন রফিকুল ইসলাম মাদানী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৬, ২৯ মার্চ ২০২৩
জামিন পেলেন রফিকুল ইসলাম মাদানী
রফিকুল ইসলাম মাদানী- ফাইল ফটো

ঢাকা ও গাজীপুরের ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

ভবিষ্যতে কোনো ওয়াজ মাহফিলে রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য দেবেন না— শর্তে তাকে জামিন দিয়েছেন আদালত। এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

Advertisement

আদালতে মাদানীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!