বুধবার ঢাকার সিনিয়ার জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেটের রাবেয়া বেগম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, সম্প্রতি ঐ কিশোরীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করতে ব্যর্থ হওয়ায় তাকে জোরপূর্বক নেশাদ্রব্য খাইয়ে ৫তলা ভবনের ছাদ থেকে ফেলে দেন মিশু, তার স্বামী ও অজ্ঞাত কয়েকজন সহযোগী। গুরুতর আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা দেওয়া হয় ঐ কিশোরীকে। শনিবার সে বাসায় ফেরে। এ ঘটনায় শনিবার কিশোরীর মা বাদী হয়ে মেহনাজ মিশু, তার স্বামী আতিকুর রহমান আতিক ও অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন।
.png)
মামলা দায়েরের পর দুপুরে সাভার উপজেলা পরিষদ সংলগ্ন নিজ বাড়ি থেকে মেহনাজ মিশুকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আদালত মিশু কারাগারে পাঠানোর আদেশ দেন। তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়। এদিন তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। রিমান্ড শুনানির জন্য আজ দিন ধার্য করেন আদালত।