ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিক্ষিকাকে যৌন নির্যাতনের অভিযোগে স্কুল সহ-সভাপতি গ্রেফতার 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:৩৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
শিক্ষিকাকে যৌন নির্যাতনের অভিযোগে স্কুল সহ-সভাপতি গ্রেফতার 
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষিকাকে যৌন নির্যাতনের অভিযোগে বশির মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। আটক বশির মৃধা পক্ষিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি। তিনি ওই শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টাসহ বেশ কয়েকবার যৌন নির্যাতন চালিয়েছেন। 

শুক্রবার রাতে ওই শিক্ষিকার দায়ের করা মামলায় তাকে উপজেলার বালীয়াতলী ইউপির পক্ষিয়াপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

শিক্ষিকার অভিযোগ, পক্ষিয়াপাড়া গ্রামের ওই বিদ্যালয়ে যাওয়া আসার সময় বশির মৃধা প্রায়ই তাকে কু-প্রস্তাব দিতো। এতে সায় না দেয়ায় গত ৫ ফেব্রুয়ারি রাত ৯টায় বশির মৃধা ওই শিক্ষিকার বাড়িতে প্রবেশ করে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এ সময় তার আত্মচিৎকারে পালিয়ে যায় অভিযুক্ত। পরে বশির মৃধার ভয়ে ওই শিক্ষিকা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেন। এমনকি তিনি মুখ খুললে বশিরের স্বজনেরা শিক্ষিকার বাড়িতে ঢুকে তাকে শারীরিক নির্যাতন চালায়। বর্তমানে বশিরকে আটকের পর তার পরিবারকে দেখে নেয়ার হুমকি দেয়া হচ্ছে।

Advertisement

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, এক তরুণীর অভিযোগের ভিত্তিতে বশিরকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!