শনিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালত এ রিমান্ড আদেশ দেন।
এর আগে, ডেমরা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামিদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। শুনানি শেষে শামিন মাহফুজের ৪ দিন ও নাজনীন সুলতানার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
.png)
শুক্রবার রাতে রাজধানীর ডেমরা থেকে শামিন মাহফুজ ও তার স্ত্রী নাজনীন সুলতানাকে গ্রেফতার করে সিটিটিসি। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।