ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

পুলিশ পরিদর্শক হত্যা মামলা: আরাভ খানের বিরুদ্ধে সাক্ষ্য পেছাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৩, ২ মে ২০২৩
পুলিশ পরিদর্শক হত্যা মামলা: আরাভ খানের বিরুদ্ধে সাক্ষ্য পেছাল
আরাভ খান- ফাইল ফটো

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় আলোচিত দুবাইয়ে পলাতক স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানসহ অন্যান্য আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে আগামী ১৮ মে ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য ছিলো। তবে এদিন কোনো সাক্ষী আদালতে উপস্থিত হয়নি। এজন্য ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল বিন আতিকের আদালত পরবর্তী সাক্ষ্যের জন্য নতুন করে এ তারিখ ধার্য করেন। এ নিয়ে মামলাটিতে ৩৮ জন সাক্ষীর মধ্যে পাঁচজনের সাক্ষ্য শেষ হয়েছে।

এ মামলার অন্য আসামিরা হলেন- সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান। এদের মধ্যে আরাভ ও কেয়া পলাতক রয়েছেন।

২০১৮ সালের ৭ জুলাই বনানীতে খুন হন পুলিশ পরিদর্শক মামুন। ঘটনার তিন দিন পর তার ভাই বাদী হয়ে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ মার্চ এ মামলায় রহমত উল্লাহ, রবিউল ইসলাম ওরফে আপন ওরফে সোহাগ ওরফে হৃদয় ওরফে হৃদিসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। ২০২১ সালের ২৫ নভেম্বর এ মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!