মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে রোববার তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের লালবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শওকত হোসেন গনমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
জানা যায়, সানজিদা আক্তার তামান্না নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। গত শুক্রবার রাতে ধানমন্ডি আবাহনী মাঠের সামনে থেকে মোটরসাইকেলে করে লালবাগ হয়ে কামরাঙ্গীরচরের বাসায় যাচ্ছিলেন তিনি। লালবাগ বেড়িবাঁধ এলাকায় এলে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে পেছন থেকে সানজিদা ছিটকে পড়েন।
এসময় কাভার্ডভ্যানটি সানজিদাকে চাপা দিয়ে চলে যায়। সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই সায়েম বাদী হয়ে লালবাগ থানায় মামলা করেছেন।