ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

নর্থ সাউথের শিক্ষার্থী নিহত: কাভার্ডভ‍্যান চালক রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৯, ২ এপ্রিল ২০২৩
নর্থ সাউথের শিক্ষার্থী নিহত: কাভার্ডভ‍্যান চালক রিমান্ডে
ফাইল ফটো

রাজধানীর লালবাগের কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলে আহরণকারী সানজিদা আক্তার তামান্না (২৭) নামে এক শিক্ষার্থী নিহতের মামলায় কাভার্ডভ‍্যানের চালক শামিম মিয়াকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এ রিমান্ডের আদেশ দেন।

গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে লালবাগ বেড়িবাঁধ এলাকায় কাভার্ডভ‍্যানের চাপায় সানজিদা নিহত হন। জানা গেছে, নিহত সানজিদা আক্তার তামান্না নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি মোটরসাইকেলে করে লালবাগ হয়ে কামরাঙ্গীরচরের বাসায় যাচ্ছিলেন। লালবাগ বেড়িবাঁধ এলাকায় পোঁছালে একটি কাভার্ডভ‍্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়, এ সময় সানজিদা পেছন থেকে পড়ে যান। এরপর ঐ কাভার্ডভ‍্যানটি সানজিদার ওপর দিয়ে চলে যায়। পরে সেখান থেকে সানজিদাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

সানজিদার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার ওয়াসেটপুর এলাকায়। তিনি ঐ এলাকার আবু তাহেরের মেয়ে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: রিমান্ড
লিংক সফলভাবে কপি হয়েছে!