ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

অপপ্রচারের অভিযোগে গ্রেফতার জবি ছাত্রী কারাগারে 

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৬:৫৮, ২৮ আগস্ট ২০২২
অপপ্রচারের অভিযোগে গ্রেফতার জবি ছাত্রী কারাগারে 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খাদিজাতুল কোবরা

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে মনগড়া, মিথ্যা ও মানহানিকর অপপ্রচার অভিযোগে করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খাদিজাতুল কোবরাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

এর আগে, শনিবার রাতে নিউ মার্কেট থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর তাকে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় আসামিপক্ষে জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০২০ সালের ১১ অক্টোবর নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক খাইরুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫/২৯/৩১/৩৫ ধারায় মামলা করেন।

মামলায় আইনশৃঙ্খলা অবনতির ঘটানোর জন্য আক্রমনাত্মক ও মানহানিকর তথ্য ডিজিটাল মাধ্যমে প্রচার ও প্রচারে সহয়তার করার অপরাধ উল্লেখ করা হয়েছে। মামলার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. মোয়াজ্জেম হোসেন আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।

৭ জুলাই সাইবার ট্রাইব্যুনাল এ মামলার অভিযোগ পত্র গ্রহণ করেন। এরপর আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!