ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

চকবাজারে আগুন: রিমান্ড শেষে কারাগারে হোটেল মালিক 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৯, ১৮ আগস্ট ২০২২
চকবাজারে আগুন: রিমান্ড শেষে কারাগারে হোটেল মালিক 
গ্রেফতার বরিশাল হোটেলের মালিক মো. ফখর উদ্দিন

রাজধানীর চকবাজারে চারতলা ভবনে আগুন লাগার ঘটনায় গ্রেফতার বরিশাল হোটেরেল মালিক মো. ফখর উদ্দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবারশুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেক ইমামের আদালত এ আদেশ দেন।

একদিনের রিমান্ড শেষে মামলাটির তদন্ত কর্মকর্তা চকবাজার থানার এসআই রাজীব কুমার সরকার আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

১৬ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

১৫ আগস্ট ভোরে রাজধানীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তাচ্ছিল্যভাবে গ্যাস সিলিন্ডার রাখা, যার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

চকবাজারের পলিথিন ও প্লাস্টিক কারখানার ঐ অগ্নিকাণ্ডে ৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তারা ঐ ভবনের নিচতলায় বরিশাল হোটেলের কর্মচারী।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!