ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

শিক্ষক উৎপল হত্যা: জিতুর বাবার দায় স্বীকার

নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ১৮:১২, ৫ জুলাই ২০২২
শিক্ষক উৎপল হত্যা: জিতুর বাবার দায় স্বীকার
শিক্ষক উৎপল কুমার সরকার হত্যায় প্রধান অভিযুক্ত জিতুর বাবা উজ্জ্বল হোসেন- ফাইল ফটো

ঢাকার সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার ঘটনায় করা মামলায় অভিযুক্ত স্কুলছাত্র জিতুর বাবা উজ্জ্বল হোসেন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার ঢাকার সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামানের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন।

এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় উৎপল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা এসআই এমদাদুল হক ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিত আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে, ২৮ জুন মধ্যরাতে কুষ্টিয়ার কুমারখালী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন গত ২৯ জুন আসামি উৎপলের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে এ মামলার প্রধান অভিযুক্ত স্কুলছাত্র আশরাফুল আহসান জিতু পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন। আগামীকাল বুধবার তাকে আদালতে হাজির করা হবে।

তারও আগে, ৩০ জুন আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৫ জুন স্টাম্প দিয়ে পিটিয়ে শিক্ষক উৎপল কুমার সরকারকে গুরুতর আহত করে তারই ছাত্র জিতু। এরপর গত সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঐ শিক্ষক মারা যান। এ ঘটনায় নিহত শিক্ষকের বড় ভাই অসীম কুমার সরকার আশুলিয়া থানায় ঐ ছাত্রের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!