ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

হাইকোর্টে আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২৩৯১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৫, ২৯ মে ২০২২
হাইকোর্টে আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২৩৯১
ফাইল ফটো

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে এনরোলমেন্টের (তালিকাভুক্তি) জন্য লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় ২৩৯১ জন উত্তীর্ণ হয়েছেন।

বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম শনিবার এ বিষয়ে নোটিশ দেন।

ফলাফলে দেখা যায়, গত বছরের ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত এ লিখিত পরীক্ষায় মোট দুই হাজার ৩৯১ জন উত্তীর্ণ হয়েছেন। এখন তারা নিয়ম অনুযায়ী মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর তারা হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার সুযোগ পাবেন।

তবে ৩৭৫ জনের ফলাফল তৃতীয় পরীক্ষকের (থার্ড এক্সামিনার) জন্য স্থগিত রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!