[ আইন-আদালত ]
নববর্ষের অনুষ্ঠান নিয়ে অপপ্রচার: রাসেল তিন দিনের রিমান্ডে
গ্রেফতার রাসেল সরদার রাজ। ছবি: সংগ্রহীত
অনলাইন প্ল্যাটফর্মে নববর্ষের অনুষ্ঠান নিয়ে অপপ্রচার ও ধর্মীয় উগ্রবাদ ছড়ানোর অভিযোগে গ্রেফতার রাসেল সরদার রাজের (২১) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরি শুনানি শেষে এ রিমান্ড মঞ্জর করেন। বৃহস্পতিবার রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক নিজাম উদ্দিন ফকির বিষয়টি জানিয়েছেন।
এদিন রাসেলকে আদালতে হাজির করা হয়। এ সময় রমনা থানর ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ড নিতে আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষ আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, ১২ এপ্রিল রমনা থানার বেইলি রোড থেকে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিম তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ড উদ্ধার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নববর্ষ
লিংক সফলভাবে কপি হয়েছে!