ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আইন-আদালত ]

দন্ত চিকিৎসক হত্যা মামলায় চার ছিনতাইকারী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২২, ৩১ মার্চ ২০২২
দন্ত চিকিৎসক হত্যা মামলায় চার ছিনতাইকারী রিমান্ডে
আহমেদ মাহি বুলবুল

রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় ছুরিকাঘাতে দন্ত চিকিৎসক আহমেদ মাহি বুলবুল নিহতের ঘটনায় গ্রেফতার চার পেশাদার ছিনতাইকারীর চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। 

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- চক্রের মূলহোতা মো. রায়হান ওরফে সোহেল আপন (২৭), সদস্য রাসেল হোসেন হাওলাদার (২৫), আরিয়ান খান হৃদয় (২৩) ও সোলায়মান (২৩)। 

এদিন তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর হত্যাকাণ্ডের ঘটনায় মিরপুর মডেল থানায় করা মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাদের সাতদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। 

শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে গত ২৭ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দন্ত চিকিৎসক আহমেদ মাহি বুলবুল নিহত হন। 

এ ঘটনায় নিহত চিকিৎসকের স্ত্রী শাম্মী আক্তার শান্তি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। এরপর গত মঙ্গলবার দিনগত রাতে মিরপুর মডেল ও পল্লবী থানা এলাকা এবং ঢাকার সাভার থানার কাউন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে চিকিৎসকের ব্যবহৃত মোবাইল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!