ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আইন-আদালত ]

নবাবগঞ্জে জাকির হত্যা মামলার আসামি জাকির কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৫, ১৬ মার্চ ২০২২
নবাবগঞ্জে জাকির হত্যা মামলার আসামি জাকির কারাগারে
ফাইল ফটো

ঢাকার নবাবগঞ্জের মোটরসাইকেল চালক জাকির (৪৫) হত্যা মামলার মূল আসামি জাকির হোসেনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। বুধবার সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ১১ মার্চ মধ্যরাতে নিজ বাসা থেকে জাকিরকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরপর গত ১২ মার্চ আসামি জাকিরকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০২০ সালের ২ অক্টোবর নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের চরসৈল্যা এলাকার মোটরসাইকেল চালক মো. জাকিরকে (৪৫) পিটিয়ে হত্যা করা হয়। জাকির ওই গ্রামের আবুল হোসেনের ছেলে। পরিবারের সদস্যদের দাবি তাকে ফোনে ডেকে নিয়ে জাকির হোসেনের নেতৃত্বে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় উপজেলার পুরান তুইতালের শফিক (৪০) ও আফজাল নগরের মো. জাকির হোসেনসহ (৪২) অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে নিহতের স্ত্রী মোকসেদা বেগম নবাবগঞ্জ থানায় মামলা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!