[ আইন-আদালত ]
পরকীয়ার জেরে হত্যা, নারীসহ দুইজনের মৃত্যুদণ্ড
ছবি: প্রতীকী
সিলেটের কানাইঘাটে পরকীয়া সম্পর্কের জের ধরে ইমরান হোসেন (২৫) হত্যা মামলায় নারীসহ দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে উভয়কে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বুধবার বিকেলের দিকে সিলেটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। মামলার অপর ২ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজন হলেন- সুহাদা বেগম (২৫) ও জাহাঙ্গীর আলম (২৬)। মামলায় খালাস পেয়েছেন সুহাদার ভাই ইমরান আহমদ (২৯) ও দেবর মাসুম আহমদ (৩৪)।
জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) রঞ্জিত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। মামলায় ২৫ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুহাদা বেগম কানাইঘাট উপজেলার দুর্গাপুর দক্ষিণ নয়াগ্রামের সৌদিপ্রবাসী বদরুল ইসলামের স্ত্রী এবং জাহাঙ্গীর আলম তার প্রতিবেশী এবং নিকটাত্মীয়।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!