ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

পুলিশের ওপর হামলা: জেএমবির দুই সদস্য রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৯, ২ আগস্ট ২০২১
পুলিশের ওপর হামলা: জেএমবির দুই সদস্য রিমান্ডে
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় নব্য জেএমবির দুই সদস্যের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার ঢাকা মহানগর হাকিম মো. আশেক ইমামের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। 

আসামিরা হলেন- শফিকুর রহমান হৃদয় ওরফে বাইতুল্লাহ মেহসুদ ওরফে ক্যাপ্টেন খাত্তাব ও মো. খালিদ হাসান ভূঁইয়া ওরফে আফনান। 

Advertisement

এদিন তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর পুলিশের ওপর হামলার ঘটনায় যাত্রাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে, গতকাল রোববার রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০০ গ্রাম লাল রঙের বিস্ফোরকজাতীয় পদার্থ, তিনটি বিউটেন গ্যাসের ক্যান, এক সেট রিমোট কন্ট্রোল ডিভাইস, চার প্যাকেট ছোট সাইজের বিয়ারিং বল, ১০টি ক্রিসমাস বাল্ব, দুটি কালো রঙের ইলেকট্রিক টেপ, একটি আইইডি তৈরির ম্যানুয়াল, হামলায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, গত ১৬ মে জেএমবির আমির মাহাদী হাসান জন ওরফে আবু আব্বাস আল বাঙ্গালীর নির্দেশে ঢাকার অদূরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড ট্রাফিক বক্সে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা চালায়। ক্রটিপূর্ণ রিমোটের কারণে কয়েকবার চেষ্টা করেও বোমাটি বিস্ফোরণে ব্যর্থ হয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে এবং রিমোটটি রাস্তার পাশে ফেলে চলে যায়। 

পরবর্তীতে সিটিটিসি’র বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে বোমাটি নিষ্ক্রিয় করে। আসামি মো. শফিকুর রহমান নব্য জেএমবি’র সামরিক শাখার ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। গ্রেফতারকৃত শফিকুর ও খালিদ হাসান বোমা তৈরির ম্যানুয়াল ও ভিডিও দেখে বোমা তৈরির অনলাইন প্রশিক্ষক ফোরকানের তত্ত্বাবধানে আব্দুল্লাহ আল মামুনের কক্ষে হামলায় ব্যবহৃত আইইডি তৈরি করে।

ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!