ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

বলাৎকারে ব্যর্থ হয়ে শিশু হত্যা: রুবেলের দায় স্বীকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৫, ২৭ এপ্রিল ২০২১
বলাৎকারে ব্যর্থ হয়ে শিশু হত্যা: রুবেলের দায় স্বীকার
মোহাম্মদ আলী রুবেল

বলাৎকারে ব্যর্থ হয়েই ১০ বছরের শিশু আহাদকে হত্যার অভিযোগে করা মামলায় আসামি মোহাম্মদ আলী রুবেল আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। 

মঙ্গলবার সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্র ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন আসামি রুবেলকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এসময় আসামি রুবেল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

মামলার সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল দিবাগত রাতে মোহাম্মদ আলী রুবেল মাদকের নেশায় আসক্ত হয়ে আহাদকে বিমানবন্দর থানাধীন এলাকার বলাকা ভবনের বিপরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশে ডাম্পিং এলাকায় নিয়ে যায়। সেখানে আহাদকে বলাৎকারের চেষ্টা করলে সে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বড় একটি ইট দিয়ে মাথায় একাধিক আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
পরে সেখানে লোহার পাতের নিচে গর্তে ফেলে লতাপাতা ও আবর্জনা দিয়ে ঢেকে রেখে রুবেল পালিয়ে যায়। এরপর পুলিশ গত রোববার (২৫ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে লাশটি উদ্ধার করে।

এ ঘটনায় রাতেই হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ইট আলামত হিসেবে জব্দ করা হয়। তারপর গত ২৫ এপ্রিল রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে রুবেল গ্রেফতার করা হয়। এ ঘটনায় আসামির বিরুদ্ধে হত্যা করে লাশ গুম করার অপরাধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!