ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

জি কে শামীমসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন আজ

অর্থপাচার মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৮, ১০ নভেম্বর ২০২০
জি কে শামীমসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন আজ
গোলাম কিবরিয়া শামীম-ফাইল ছবি।

অর্থপাচার মামলায় জি কে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির ধার্য করার দিন হচ্ছে আজ। গত ২ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম ১০ নভেম্বর শুনানির দিন ধার্য করেন।

ওই দিন আসামি জি কে শামীমকে আদালতে হাজির করা হয়। আদালতে জি কে শামীম ছাড়া অন্য আসামিরা উপস্থিত ছিলেন না। তাদের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন।

জি কে শামীম ছাড়াও এ মামলার আসামির হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, জামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।

গত বছরের ১৮ সেপ্টেম্বর ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর জি কে শামীমকে গ্রেফতার করে র‌্যাব। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেও মামলা রয়েছে।

গত ২১ অক্টোবর তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ দায়ের করা ওই মামলায় তার বিরুদ্ধে ২৯৭ কোটি ৯ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার অভিযোগ আনা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!