ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আইন-আদালত ]

স্পর্শকাতর জায়গা থেকে মোবাইল টাওয়ার সরাতে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৯, ১৭ অক্টোবর ২০১৯
স্পর্শকাতর জায়গা থেকে মোবাইল টাওয়ার সরাতে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
ফাইল ফটো

শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, খেলার মাঠ এবং জন সমাগম আছে এমন স্পর্শকাতর জায়গা থেকে মোবাইল টাওয়ার সরানোর নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেনহাইকোর্ট।

বিচারপতি  সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের  স্বাক্ষরের পর এ রায় প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ রায় প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৫ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, খেলার মাঠ এবং জন সমাগম আছে এমন এলাকা থেকে চার মাসের মধ্যে মোবাইল টাওয়ার সরানোর নির্দেশ দেন হাইকোর্ট। বিটিআরসিকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। সেলফোন কোম্পানির টাওয়ার থেকে নিঃসৃত রেডিয়েশন (তেজস্ক্রিয়তা) স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় আদালত এ রায় দেয়।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!