ঢাকা,  রোববার   ২০ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

কুমড়ার ফুলেই ক্যান্সার প্রতিরোধ! 

সাদিকা আক্তার
প্রকাশিত: ১৫:২৮, ১ ফেব্রুয়ারি ২০২০
কুমড়ার ফুলেই ক্যান্সার প্রতিরোধ! 
ছবি: সংগৃহীত

মিষ্টি কুমড়ার মতো এর ফুলও অনেকে খেতে পছন্দ করেন। ভাজা, রান্না, সিদ্ধ বিভিন্নভাবে এই ফুল খাওয়া যায়। পুষ্টিগুণের দিক থেকে মিষ্টি কুমড়ার ফুলও কিন্তু কোনো অংশে কম নয়। 

এতে অল্প পরিমাণে প্রোটিন এবং প্রচুর পরিমাণে খনিজ যেমন- ফসফরাস, আয়রন, সেলেনিয়াম এবং ম্যাংগানিজ থাকে। চলুন, মিষ্টি কুমড়া ফুলের উপকারিতা বা পুষ্টিগুণগুলো সম্পর্কে জেনে নেয়া যাক- 

> মিষ্টি কুমড়ার ফুল নিয়মিত খেলে হাড়ের গঠন ভালো হয়। ফলে হাড় ক্ষয়ের সম্ভাবনা কমে যায়।

Advertisement

> এই ফুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন -সি, যা ঠাণ্ডা বা কাশি প্রতিরোধ করে।

> প্রচুর পরিমাণে ভিটামিন-এ এবং বিটা ক্যারোটিন বিদ্যমান যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে।

> এতে প্রচুর ভিটামিন-এ থাকাই চুল ও ত্বককে উজ্জ্বল করে। সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

> প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে যা ডিপ্রেশন কমাতে সাহায্য করে।

> ক্যালোরির পরিমাণ খুব কম এবং ফাইবারের পরিমাণ বেশি থাকাতে হজমে সহায়ক।

> এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে।

> অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়াতে কোলেস্টেরল কমাতেও সহায়ক।

সূত্র : হেলদিবিল্ডার্জড

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!