[ বিনোদন ]
‘কখনো ভাবিনি এতটা সময় ক্যামেরার বাহিরে থাকতে হবে’
মুমতাহিনা টয়া
করোনায় ঘরে বন্দী হয়ে কাটছে সবার জীবন। এ থেকে বাদ নেই শোবিজ তারকারাও। ঘরে নানান রকম কাজের মাধ্যমে সময় কাটাচ্ছেন।
অভিনেত্রী মুমতাহিনা টয়া কিভাবে তার সময় কাটাচ্ছেন প্রশ্নের উত্তরে টয়া জানান, বেশির ভাগ সময় সিনেমা দেখি, গান শুনি, লুডু খেলি, পরিবারের সঙ্গে গল্প করি। অনেক দিন এভাবে টানা বসে থাকা হয়নি। ফলে এই সময়টা পুরোপুরি পরিবার ও নিজেকে দেয়ার চেষ্টা করছি।
তিনি বলেন, দুই মাসেরও বেশি হবে বাসায় রয়েছি। শুটিং সময়ের কথা মনে পড়ছে খুব। ভাবিনি এতটা সময় কখনো ক্যামেরার বাইরে থাকতে হবে!
চলতি বছরেই বিবাহোত্তর অনুষ্ঠান করতে চেয়েছিলেন টয়া-শাওন দম্পতি। এ বিষয় নিয়ে এখন কিছু ভাবছেন না বলে জানান টয়া। তিনি বলেন, আপাতত সব স্থগিত। আমি আর শাওন দুজনেই শুটিংয়ে ফেরার জন্য মুখিয়ে আছি। আমাদের মাথায় আপাতত হানিমুনের পরিকল্পনাও নেই।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!