ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় বিআরটিএতে দুদক, দুইজনের দণ্ড

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৫, ১ জানুয়ারি ২০২০
খুলনায় বিআরটিএতে দুদক, দুইজনের দণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনা বিআরটিএ কার্যালয়ে দালাল দৌড়াত্মের অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছে দুদক। এ সময় এক আনসার সদস্য ও এক দালালকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আনসার সদস্য আনোয়ার ও দালাল আকিব মোল্লা।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ কাগজপত্র উদ্ধার করা হয়।

Advertisement

দুদকের সহকারী পরিচালক মো. শাওন মিয়া জানান, দালাল দৌড়াত্ম ও গ্রাহক হয়রানির অভিযোগ পেয়ে খুলনা বিআরটিএতে অভিযান চালানো হয়। এ সময় গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, নোটারী পাবলিকের কাগজ ও লার্নার ফরমসহ দুইজনকে আটক করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, আটক আনসার সদস্য আনোয়ারকে পাঁচ হাজার টাকা জরিমানা ও দালাল আকিব মোল্লাকে চারদিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!