ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

ভুয়া চাকরির বিজ্ঞপ্তি: আইসিডিডিআরবির সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫২, ১৯ সেপ্টেম্বর ২০২৩
ভুয়া চাকরির বিজ্ঞপ্তি: আইসিডিডিআরবির সতর্কতা
ফাইল ফটো

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) নাম ও লোগো ব্যবহার করে ১৪ হাজার ৫০০ টাকা বেতনে ওয়ার্ড স্বাস্থ্যকর্মী পদে নিয়োগের নামে ভুয়া চাকরির বিজ্ঞপ্তির বিষয়ে সতর্কতা জারি করেছে প্রতিষ্ঠানটি। আইসিডিডিআরবি বলছে, এমন কোনো চাকরির বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেনি। 

মঙ্গলবার আইসিডিডিআরবি’র অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি আমাদের চোখে একটি ভুয়া চাকরির বিজ্ঞপ্তি নজরে এসেছে। বিজ্ঞপ্তিটিতে দাবি করা হয়েছে, আইসিডিডিআরবি’র ওয়ার্ড স্বাস্থ্যকর্মী নিয়োগ করছে। আইসিডিডিআরবি এ ধরনের কোনো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। আইসিডিডিআরবির চাকরি সম্পর্কিত যেকোনো তথ্য শুধু প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের ক্যারিয়ার পাতায় www.career.icddrb.org দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়ে আইসিডিডিআরবি কোনো ধরনের অর্থনৈতিক লেনদেন করে না। এখানে অর্থের বিনিময়ে কোনো পর্যায়ের কোনো কর্মকর্তা বা কর্মচারি নিয়োগের সুযোগ নেই। 

চাকরি দেওয়ার নামে কেউ যদি অর্থ দাবি করে থাকেন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!