বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ১৯ মে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ৪৫তম বিসিএস প্রিলিমিনারি (এমসিকিউ টাইপ) পরীক্ষা একযোগে ঢাকায়-১০১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভেতরের ও বাইরের আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রতিটি কেন্দ্রের জন্য একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন সচিবালয়ের কন্ট্রোল রুমে অতিরিক্ত ১০ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১০(৫)ধারা অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণপূর্বক মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৫ ধারার বিধান মোতাবেক তাদের নামের পাশে বর্ণিত আইনে, পরীক্ষাকেন্দ্রে/অধিক্ষেত্রে এবং সময়কালে ক্ষমতা অর্পণ করে নিয়োগ করা হলো।
.png)
প্রজ্ঞাপনে আরো বলা হয়, কেন্দ্রগুলোর জন্য নিয়োগ করা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের আগামী ১৬ মে সকাল ১১টায় বাংলাদেশ সরকারি কর্মকমিশন ভবনে ব্রিফিং সেমিনারে উপস্থিত হওয়ার জন্য এবং পরীক্ষার দিন (১৯ মে) সকালে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে রিপোর্ট করার নির্দেশনা দেওয়া হলো।