ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

৪৫তম বিসিএস প্রিলির তারিখ চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০১, ১৯ মার্চ ২০২৩
৪৫তম বিসিএস প্রিলির তারিখ চূড়ান্ত
সরকারি কর্ম কমিশন। ছবি: সংগৃহীত

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯ মে (শুক্রবার)। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পিএসসি সূত্রে জানা যায়, ১৯ মে শুক্রবার ৪৫তম বিসিএসের দিন ধার্য করা হয়েছে। এখন পিএসসি এ–সংক্রান্ত সব আয়োজন করার প্রস্তুতি নেবে।

গত বছরের ৩০ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। এরপর ১০ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়। শেষ হয় ৩১ ডিসেম্বর। এ সময় মোট তিন লাখ ৪৬ হাজার প্রার্থী আবেদন করেছেন।

Advertisement

এবার যে দু’হাজার ৩০৯ জন ক্যাডার নেয়া হবে, তাদেরকে চিকিৎসায়ই বেশি নিয়োগ দেওয়া হবে। চিকিৎসা ক্যাডারে সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এরপর বেশি নিয়োগ হবে শিক্ষা ক্যাডারে- ৪৩৭ জন। এছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, প্রশাসনে ২৭৪ জন নেওয়া হবে।

প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নে উত্তর শুদ্ধ হলে এক নম্বর পাবে। আর ভুল হলে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!