ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিতে চাকরি, এখনই আবেদন করুন

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৭:২৮, ২৮ মার্চ ২০২৩
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিতে চাকরি, এখনই আবেদন করুন
ফাইল ফটো

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটির দুটি ক্যাটাগরিতে ১০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা এখই আবেদন করতে পারেন।

>>পদের নাম: অ্যাক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। পদের সংখ্যা: ৯।  আবেদন যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস। ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। টাইপিংয়ের গতি বাংলায় প্রতি মিনিটে ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। ২০২০ সালের ২৫ মার্চ যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তারাও আবেদন করতে পারবেন।  বেতন স্কেল: কোম্পানির বেতন কাঠামো অনুযায়ী।

>> পদের নাম: টেকনিশিয়ান (কম্পিউটার)। পদ সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: কম্পিউটার বিজ্ঞানে ডিপ্লোমা সনদধারী। বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। ২০২০ সালের ২৫ মার্চ যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তারাও আবেদন করতে পারবেন। বেতন স্কেল: কোম্পানির বেতন কাঠামো অনুযায়ী।

Advertisement

এই দুই ক্যাটাগরিতে আগ্রহীদের অনলাইনে http://bscl.teletalk.com.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। 

আগামী ১২ এপ্রিল বিকেল ৫টার মধ্যে আবেদন করতে হবে। পাশাপাশি আগ্রহীরা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!