ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি, বেতন স্কেল ৩৫৫০০

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৬, ২৭ মার্চ ২০২৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি, বেতন স্কেল ৩৫৫০০
ফাইল ফটো

প্রচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী অধ্যাপক। 

বিভাগ: ভূতত্ত্ব। 

Advertisement

পদের সংখ্যা: ১। 

বেতন স্কেল: ৩৫,৫০০- ৬৭,০১০ টাকা।

আবেদন যোগ্যতা: প্রার্থীদের অবশ্যই এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম প্রথম বিভাগ অথবা জিপিএ-৫ এর স্কেলে ৪.২৫ সহ ভূতত্ত্ব বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি পরীক্ষায় ন্যূনতম প্রথম শ্রেণি অথবা সিজিপিএ ৪ এর স্কেলে ৩.৫০ অথবা কোনো বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে সমমানের ডিগ্রিপ্রাপ্ত হতে হবে।

অভিজ্ঞতা: কোনো বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে তিন বছরের শিক্ষাদান ও গবেষণার অভিজ্ঞতাসহ স্বীকৃতমানের গবেষণা পত্রিকায় তিনটি প্রকাশিত প্রবন্ধ থাকতে হবে। শিক্ষক হিসেবে অভিজ্ঞতা ও দক্ষতা এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্ষেত্রে বিশেষ করে ছাত্রছাত্রীদের সামগ্রিক শিক্ষা ও শিক্ষা আনুষঙ্গিক কর্মকাণ্ড পরিচালনায় বিশেষ অবদানও যোগ্যতা হিসেবে গণ্য করা হবে। অন্যান্য যোগ্যতা সমান থাকলে উচ্চতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। 

এছাড়া যেসব প্রার্থী স্নাতক বা স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম স্থান/সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছেন, তাদের ক্ষেত্রে এসএসসি বা এইচএসসি পরীক্ষার যেকোনো একটির অনুমোদিত শর্ত শিথিলযোগ্য। 

যেভাবে আবেদন করবেন: সার্টিফিকেট, মার্কসিট এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ ৮ কপি আবেদনপত্র রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০ এর কাছে পৌঁছাতে হবে। 

আবেদন ফি: রেজিস্ট্রারের অনুকূলে ৭৫০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: চাকরি
লিংক সফলভাবে কপি হয়েছে!