[ চাকরি ]
ই-জোনে চাকরির সুযোগ, মাসিক বেতন দুই লাখের বেশি
ছবি: অন্তর্জাল
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি প্রতিষ্ঠান ই-জোন এইচআরএম লিমিটেড। প্রতিষ্ঠানটি ডেটাবেজ এক্সপার্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইলে সিভিসহ আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ সময় ৫ নভেম্বর ২০২২।
পদের নাম: ডেটাবেজ এক্সপার্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ২ লাখ ২৫ হাজার টাকা (আলোচনা সাপেক্ষে)
যেভাবে আবেদন করবেন: নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংক থেকে জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!