ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ চাকরি ]

এসএসসি পাসে ১৯ হাজার টাকা বেতনে টিআইবিতে চাকরি

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৪:১৪, ১৮ মে ২০২১
এসএসসি পাসে ১৯ হাজার টাকা বেতনে টিআইবিতে চাকরি
ছবি: সংগৃহীত

লোকবল নিয়োগ দেবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ‘বিবেক-২’ প্রকল্পে লোকবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আবেদন করা যাবে অনলাইনে।

পদের নাম: অফিস অ্যাসিস্ট্যান্ট।

আবেদনের যোগ্যতা: প্রার্থীকে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া ইংরেজি ভাষা পড়তে ও লিখতে জানার পাশাপাশি যোগাযোগে ও কম্পিউটার ব্যবহারের মৌলিক ধারণা থাকতে হবে।

কাজের ধরন: পূর্ণকালীন এই চাকরির কর্মস্থল হবে ঝিনাইদহ।

নিয়োগের পদ সংখ্যা নির্ধারিত না। আবেদনকারীর বয়সসীমা ২৭ বছর।

বেতন ও সুযোগ সুবিধা: এ পদে নিয়োগ পেলে মাসিক বেতন হবে ১৯,৯৭০ টাকা। তার সঙ্গে প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীকে কম্পিউটারে কম্পোজ করা আবেদনপত্র, পাসপোর্ট সাইজের ছবিসহ জীবনবৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি (স্ক্যান কপি), পেশাগতভাবে পরিচিত ২ জন দায়িত্বশীল ব্যক্তির রেফারেন্স, মোবাইল ফোন নম্বরসহ সিনিয়র ম্যানেজার-এইচ আর, টিআইবির [email protected] এই ঠিকানায় ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ মে ২০২১

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!