ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক নিয়ে আশাবাদী পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:১২, ১২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক নিয়ে আশাবাদী পাকিস্তান
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আশা প্রকাশ করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইরান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় আগামীতে ইতিবাচক মনোভাব বজায় রাখবে।

ইসলামাবাদে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইসহাক দার জানান, রোববার (১২ এপ্রিল) সকালে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যকার বৈঠক শেষ হয়েছে। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দুই পক্ষের মধ্যে কয়েক দফা নিবিড় ও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যেখানে তিনি নিজে এবং চিফ অব ডিফেন্স ফোর্সেস ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির মধ্যস্থতা করেছেন।

ইসহাক দার আরও বলেন, “যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করায় আমি উভয় পক্ষকে ধন্যবাদ জানাই।”

Advertisement

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, পুরো অঞ্চলে স্থায়ী শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে উভয় পক্ষ এই ইতিবাচক ধারা অব্যাহত রাখবে।

সূত্র: ডন

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!