ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: দুই পক্ষের নেতৃত্ব দেবেন কারা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৬, ৮ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: দুই পক্ষের নেতৃত্ব দেবেন কারা
ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আমন্ত্রণে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী শুক্রবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মূলত দুই দেশের প্রতিনিধিদলকে আলোচনার টেবিলে বসাতেই এই উদ্যোগ নিয়েছে পাকিস্তান।

এ আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।

ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ  এ তথ্য জানিয়েছে।

Advertisement

এ আলোচনা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের পর যুদ্ধবিরতি ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে। পাকিস্তান এতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!