ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স ইরানে প্রবেশ করেছে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০২, ৪ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স ইরানে প্রবেশ করেছে
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা ইরানের ভূখণ্ডে প্রবেশ করেছে ইরানের আকাশে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করতে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে তারা ইরানে প্রবেশ করে।

শুক্রবার (৩ এপ্রিল)  সকালে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়। বিমানটিতে দুজন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে একজনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান চালিয়ে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। তবে অপরজনের এখনও কোনো খোঁজ মেলেনি।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের একটি হেলিকপ্টার লক্ষ্য করে ইরানি পুলিশ গুলি চালায়। এতে হেলিকপ্টারের লেজের অংশে আগুন ধরে যায় এবং ধোঁয়া বের হয়। তবে হেলিকপ্টারটি পরে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।

Advertisement

নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারের চেষ্টা চালানোর সময় ইরানি মিলিশিয়া বাহিনীও তাকে ধরার জন্য পাল্টা অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দেওয়া হয়েছে, যে কেউ মার্কিন বিমানের এই পাইলটকে জীবিত বা মৃত অবস্থায় আটক করে দিতে পারবে, তাকে ৬০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।

একই দিনে ইরানি বাহিনী যুক্তরাষ্ট্রের আরেকটি এ-১০ ওয়ার্থগ যুদ্ধবিমানও ভূপাতিত করেছে বলে দাবি করেছে। বিমানটি হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরে আছড়ে পড়ে। এ ধরনের বিমান সাধারণত খুব কাছ থেকে আক্রমণ চালানোর জন্য ব্যবহৃত হয়। তবে এই বিমানের পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন।

ঘটনাটি ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। উভয় পক্ষের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এটি প্রথমবারের মতো মার্কিন যুদ্ধবিমান ইরানের ভূখণ্ডে ভূপাতিত হওয়ার ঘটনা।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ 

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!