ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরানের বিরুদ্ধে যুদ্ধ চার সপ্তাহ স্থায়ী হতে পারে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:২৭, ২ মার্চ ২০২৬
ইরানের বিরুদ্ধে যুদ্ধ চার সপ্তাহ স্থায়ী হতে পারে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প -ফাইল ফটো

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চার সপ্তাহ পর্যন্ত সামরিক অভিযান চলতে পারে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

“এটি চার সপ্তাহের একটি প্রক্রিয়া ছিল। আমরা ভেবেছিলাম চার সপ্তাহেরও বেশি সময় লাগবে। কিন্তু নাহ। যত শক্তিশালীই হোক না কেন, এটি (যুক্তরাষ্ট্র) বৃহৎ দেশ, চার সপ্তাহ বা তারও অনেক কম সময় লাগবে”, ট্রাম্প বলেন।

এদিকে ইরানের সঙ্গে আলোচনার ব্যাপারেও কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, তিনি ইরানিদের সঙ্গে আরো আলোচনার জন্য উন্মুক্ত। কিন্তু সেটি শিগগিরই সম্ভব হবে কিনা, তা জানাননি। এ বিষয়ে ট্রাম্প বলেছেন, “আমি জানি না। তারা কথা বলতে চায়। জবাবে আমি বলেছিলাম, তোমার গত সপ্তাহে কথা বলা উচিত ছিল, এই সপ্তাহে নয়।”

Advertisement

এর আগে, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে খামেনিসহ ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর নিহত হন।

সূত্র: আলজাজিরা

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!