ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরানের বিপ্লবী গার্ডের সদর দফতর ধ্বংসের দাবি করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:২৬, ২ মার্চ ২০২৬
ইরানের বিপ্লবী গার্ডের সদর দফতর ধ্বংসের দাবি করল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

রোববার (১ মার্চ) বিমান হামলা চালিয়ে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের সদর দফতর ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানায়, বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে। এখন বিপ্লবী গার্ডের আর কোনো সদর দফতর নেই।

এছাড়াও বলা হয়, ইরানের বিপ্লবী গার্ড গত ৪৭ বছরে এক হাজারেরও বেশি মার্কিনিকে হত্যা করেছে। গতকাল যুক্তরাষ্ট্রের একটি বৃহৎ হামলায় সাপের মাথা কেটে ফেলা হয়েছে।

এর আগে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে খামেনিসহ ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর প্রাণ হারান। হামলায় বেসামরিক হতাহতের সংখ্যাও বেড়েছে।

Advertisement

ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন।

সূত্র: আনাদুলু এজেন্সি

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: ইরান
লিংক সফলভাবে কপি হয়েছে!