ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মংডুতে ফিরতে সাহস পাচ্ছে না স্থানীয় বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩৫, ৪ জানুয়ারি ২০২৫
মংডুতে ফিরতে সাহস পাচ্ছে না স্থানীয় বাসিন্দারা
ফাইল ফটো

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনের মংডু শহরে বাসিন্দাদের পুনরায় প্রবেশ এবং বসবাসের অনুমতি দিয়েছে সেখানকার নিয়ন্ত্রণকারী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তবে শহরটির বেশিরভাগ বাসিন্দারাই সামরিক কাউন্সিলের বিমান হামলার ঝুঁকির কারণে নিজ বাড়িঘরে ফিরে আসতে সাহস করেনি।

স্থানীয় সূত্র অনুসারে, গত বুধবার (১ জানুয়ারী) থেকে আরাকান আর্মি মংডু শহরে বাসিন্দাদের পুনরায় প্রবেশের অনুমতি দেয়।

স্থানীয় এক বাসিন্দা জানান, নিজ শহরে পুনরায় প্রবেশের অনুমতি মিললেও বেশিরভাগ বাসিন্দা এখনও সেখানে প্রবেশ করতে সাহস করছেন না। কারণ তারা প্রধান সামরিক কাউন্সিলের বিমান হামলা নিয়ে বেশ চিন্তিত।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!